চলুন যাই ঘুরে আসি
তৃতীয় অধ্যায় ইউরোপের পাতা থেকে প্যারিস শহর দর্শন আজ ৩রা ফেব্রুয়ারি, হঠাৎ ঘুম ভাঙলো ঘড়ি দেখে, কি সব্বোনাশ! সাড়ে নটা বেজে গেছে! তারপরই মনে পড়ে গেল আমি এখন ভারত ছেড়ে বহুদূরে, প্রায় ৬৫৯০ কিমি দূরে, সাড়ে চার ঘন্টা পিছিয়ে, শুয়ে আছি প্যারিসে। না ঘড়িটা আজকে ঠিক করতেই হবে। না হলে বড় অস্বস্তি হচ্ছে। ইতিমধ্যেই সমরজিৎ উঠে পড়েছে। ভারতীয় সময়ে ওর অফিস শুরু হয়ে গেছে, তাদের সঙ্গেই চলছে বার্তালাপ। এরপর শুরু হল মেয়েদের সঙ্গে আড্ডা, হাতে অনেকটা সময়, সাত তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে ভালোই হয়েছে। একজন কাজ থেকে ফিরছে আর একজন কাজে বেরোবে আর বিকেলে চলে আসবে ট্রেন ধরে মার্সেই থেকে প্যারিস - তারই প্রস্তুতি। এরপর আমাদের তৈরী হওয়ার পালা। মেয়ে আজ আমাদের হপ অন্ হপ অফ্ ট্যুট বাসে টিকিট কেটে রেখেছে। অন্য সময়ের খাওয়ার না পাওয়া গেলেও নীচের হোটেল রেস্টুরেন্টে মাথাপিছু ১০ ইউরোর বিনিময়ে ব্রেকফাস্ট পাওয়া যায় - কাল এমনই জানিয়েছিল হোটেলের সেই ফ্রন্ট অফিস ম্যানেজার ছেলেটি। সুন্দর ক'রে সাজানো ছোট্ট ব্রেকফাস্ট কাউন্টার, আমরা দু'একজন ছাড়া কাস্টমারও বেশি দেখলাম না, নানান ধরণের বিস্কি...