চলুন যাই ঘুরে আসি
ইউরোপের পাতা থেকে (দ্বাদশ পর্ব) বেলা শেষে রোমে আমাদের হাতের সময় শেষ হতে চলেছে। সোনালী দিনগুলো যেন বড় তাড়াতাড়ি ফুরিয়ে এল, হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন - ইউরোপে মেয়ের সঙ্গে। আজ শুক্রবার, ওবেলায় আমাদের রোমে যাওয়ার ফ্লাইট। সকাল থেকেই সাজো সাজো রব কেননা এবারে বরাবরের মতো বিদায় নেব মার্সেই থেকে, তাই এবার পাত্তাড়ি গোটানোর পালা। সমস্ত কিছু মাথা ঠান্ডা করে গুছিয়ে নিয়ে তৈরি হয়ে নিলাম সকাল সকালই। এবারের ফ্লাইটের টিকিটও আমাদের সেই ইউরোপীয় বাজেট এয়ার লাইন্সে। একটু টেনশনেই আছি আমরা, গতবারের যা অভিজ্ঞতা! যদিও এবার আমরা প্রায়োরিটি চেকিং করাবো। এয়ারপোর্ট পৌঁছালাম সময়ের অনেকটা আগেই, আর কোন অঘটন যাতে না ঘটে। এয়ারপোর্টে কিন্তু ঘটনাচক্রে বা কায়দা কানুনে পারদর্শী হয়ে ওঠার সুবাদে সমস্ত কাজ বেশ নির্বিঘ্নে সম্পন্ন হল। ফ্লাইটের অভিজ্ঞতাও মন্দ না। নির্দিষ্ট সময়ে উড়ানের যথাস্থানে গদিয়ান হওয়া গেল। মার্সেই থেকে রোম পৌঁছতে সময় লাগে মোটামুটি দেড় ঘন্টা মতো। শেষবারের মতো মার্সেই এর একরাশ নীল জলরাশিকে বিদায় জানিয়ে উড়ে গেলাম আকাশে। সেখানে ভাসতে ভাসতেই কোথা ...