Posts

Showing posts from February, 2024

চলুন যাই ঘুরে আসি

Image
  ইউরোপের পাতা থেকে  (একাদশ পর্ব) নত্রে দাম - মার্সেই আগেই বলেছি মারসেই ফ্রান্সের সবথেকে পুরনো শহর, আর এখানকার সবচেয়ে প্রসিদ্ধ দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল ক্যাথলিক ব্যাসিলিকা নত্রে দাম, ডি-লা-গ্র্যাণ্ডি, স্থানীয়দের কাছে আদরের নাম বণম্যয়র বা গুড মাদার। আসলে মারসেইবাসীদের বিশ্বাস এই বণম্যয়ের তাদের অভিভাবক, সর্বতোভাবে সমস্ত বিপদ থেকে রক্ষা করছেন শহরবাসীকে। মাদার মেরি শহরটিকে যেন আগলে রেখেছেন তার অপার স্নেহ এবং অপার্থিব ভালোবাসা দিয়ে। সব থেকে বেশি দর্শনার্থী বা পর্যটক আসেন এই নত্রে দামে। নত্রে দাম না দেখলে মারসেই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে, সবার মত এ বিশ্বাস তিন্নীরও। ওকে ছেড়ে আমাদের খুব একটা যাওয়ার ইচ্ছা না থাকলেও এক রকম ঠেলে গুঁতিয়েই পাঠালো আমাদের। এটি শহরের সর্বোচ্চ স্থান, সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৯ মিটার উচ্চতায় অবস্থিত এই ব্যাসিলিকা। হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন, যেতে যখন হবেই আর দেরি না করে আজ বুধবার বাইশে ফেব্রুয়ারি, বেরিয়ে পড়লাম নত্রে দামের উদ্দেশ্যে আমরা দুজন। বাড়ি থেকে ২০-২৫ মিনিট মতো সময় লাগলো, ক্যাব পৌঁছে গেল গির্জার বেশ উঁচু একটি চাতালে। এরপর আর গাড...

চলুন যাই ঘুরে আসি

Image
ইউরোপের পাতা থেকে  (দশম পর্ব) ভেনিস আজ ১৮ই ফেব্রুয়ারি ২০২৩, ঘুম ভাঙলো ভেনিসের 'কাসা অ্যান্ড্রিও' হোটেলের ঘরে। তিনটি আলাদা আলাদা খাটের দীর্ঘ পরিসরের ঘরখানি। সুসজ্জিত বলাই বাহুল্য। ঘর থেকে একটু আলাদাই - একটা ছোট্ট লবি সংলগ্ন লম্বাটে বাথরুম। লক্ষণীয় ইতালির বাথরুম ইউরোপীয় অন্যান্য বাথরুমের থেকে একটু আলাদা। আসলে প্রত্যেকটি জায়গার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে।  ভেনিসে আমাদের থাকার মেয়াদ শুধু আজকের দিনটাই। যদিও রাতে, কিন্তু কাল এখান থেকে চলে যাব আমরা। অতএব ঘোরার জন্য শুধুমাত্র আজকের দিনটাই আছে। ভেনিসের অনন্য জলবায়ু, ইতিহাস এবং স্থাপত্য, সারা পৃথিবীর বিস্ময়, তাকে একদিনে জানা বা বোঝার  সাধ্য কি! সাধারণত এখানে প্যাকেজ ট্যুর হিসেবে 'মূরানো', যেটা কাচ শিল্পের জন্য বিশ্ব বিখ্যাত, 'বুরানো' বিখ্যাত তার রঙিন স্থাপত্যের জন্য আর আছে 'টরসেলো' এই  তিনটি জায়গার ত্র্যহস্পর্শ, কিন্তু আমাদের কারোরই এই নির্ঘণ্টে রুচি নেই, আমাদের উদ্দেশ্য ক্যানাল ঘুরে ঘুরে শহরটাকে সাধারণভাবে  ঘুরে দেখা। অনেক রিসার্চের পর ঠিক হল এই হোটেলের নিকটবর্তী জেটিঘাট থেকে টিকিট কেটে 'লিডো আইল্যান্...