Posts

Showing posts from October, 2023

চলুন যাই ঘুরে আসি

Image
  ইউরোপের পাতা থেকে  (অষ্টম পর্ব) গ্রীন্ডেলসওয়াল্ড আজ ১৩ ই ফেব্রুয়ারি, সোমবার, কাজের দিন, তবে তিন্নী ছুটি নিয়েছে দুদিন। আজকেও একই জায়গা থেকে বাস ছাড়বে, সকাল আটটায়। এখন এখানে বাসে চলাচলের পদ্ধতিতে বেশ পারদর্শী হয়ে উঠেছি বুঝলাম। সরাসরি টিকিট দেখিয়ে বাসে চড়ে বসলাম, অপূর্ব সুন্দর প্যানারমিক ভিউ কোচ, কালকের মতই বেশ আরামদায়ক। তবে আজ মুখোমুখি না, সিটগুলো পাশাপাশি। আজকে আমাদের ট্যুরের সময় ১২ ঘন্টা। প্রথমে যাব ইন্টারলাকেন, সেখানে থেকে বাসের দল ভাগ হয়ে যাবে, কেউ যাবে হাইকে, কেউ যাবে স্কি করতে, আর এই বাস চড়ে আমারা যাবো সোজা গ্রীন্ডেলস ওয়াল্ড । তবে এখানেই শেষ না - আমাদের গ্রিন্ডলস ওয়াল্ডে বাস নামিয়ে চলে যাবে জুংফ্রাও। সেখান থেকে হাইকিং এবং স্কি পার্টি উঠিয়ে বিকেলে চলে আসবে ইন্টারলাকেন। আমরা গ্রীন্ডলস ওয়াল্ড থেকে ট্রেন ধরে পৌঁছাব ইন্টারলাকেনে, সেখান থেকে সবাই একসঙ্গে ফেরার পালা। বলাই বাহুল্য এতসব কথা আমরা বাসে উঠেই জেনেছি গাইডের মুখ থেকে।   ঠিক কালকের মতই গাইডের মুখনিঃসৃত পথের বর্ণনা শুনতে শুনতে আর দেখতে দেখতে চললাম ইন্টারলাকেন এর উদ্দেশ্যে। এখানে পৌঁছতে সময় লা...

চলুন যাই ঘুরে আসি

Image
 ইউরোপের পাতা থেকে  (সপ্তম পর্ব)  মাউন্ট টিটলি অভিযান এতদিনে আমাদের শরীরের ঘড়ির কাঁটা সঠিক সময় জানাতে শুরু করলেও আজ বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকা সম্ভবই নয় কারণ ওই যে বলেছিলাম আজ আমাদের যেতে হবে মাউন্ট টিটলি অভিযানে, সকাল নটায় বাস। হোটেলের অনতিদূরেই বাস টার্মিনাস তবুও প্রথম দিন, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে নিয়মমাফিক প্রাতঃকালীন সমস্ত কাজকর্ম সেরে আমরা সদলবলে বেরিয়ে পড়লাম, সময়ের অনেকটা আগেই। কি জানি যদি বা দেরি হয়ে যায়! ভালো করে সকাল হয়নি তখনো। কাল রাতের অন্ধকারে হোটেলের বাইরেটা ভালো করে ঠাওর হয়নি, ভেবেছিলাম সকালে ভালো করে জরিপ করব, কিন্তু আজ সকালের আবছা আলো-আঁধারিতে দেখার চেষ্টা করলেও খুব যে সফল হলাম তা বলা চলে না। হাতে যদিও অনেকটা সময় তাও বেশিক্ষণ আর দেরি না করে জলের বোতল কয়েকটা সংগ্রহ করে নেওয়া গেল। কালকের ক্যাব ড্রাইভার ভদ্রলোক বলেছিলেন এখান থেকে ট্রামে উঠলেই বাস স্ট্যান্ড পৌঁছানো যাবে। ট্রাম স্টপেজ হাত দিয়ে দেখিয়েছিলেনও বটে, তবে আজ আর রিস্ক নেওয়া গেল না। তাই অগতির গতি সেই উবার। বাসস্ট্যান্ডে পৌঁছে কিন্তু আমরা বেশ অপ্রতিভ হয়ে গেলাম। কেউ কোথাও নেই,...