Posts

অরুণাচল

Image
  শেষ-বেলায় আজ সকালটা শুরু হয়েছিল সেই একই ভাবে। বৃষ্টি হয়ে চলেছে তখনো, প্রথম অরুণোদয়ের রাজ্যে বর্ষাও যে প্রথম ঘোষিত হয়! তাড়াতাড়ি প্রাতঃরাশ সেরে নটার মধ্যে হোটেল ছাড়লাম, গন্তব্য আমাদের বমডিলা, ১৭৫ কিলোমিটারের সফর আজ। আজকে আমাদের রাতের আশ্রয় হোটেল গ্র্যান্ড, সেখানে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। নতুন তৈরি হওয়া হোটেল, ঘর আমাদের দোতলায়, খাড়া সিঁড়ি দিয়ে উপরে ওঠার বন্দোবস্ত। একই ফ্লোরে পাশাপাশি দুটো ঘর। বমডিলা কামেং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। ঝুপ করে সন্ধ্যে নেমে যাওয়ার আগে শহরটাকে দেখার পালা। ওপর থেকেই দেখছিলাম সুন্দরী বমডিলার সাজ। পড়ন্ত বিকেলে মাথায় তার সোনালী আলোর ঝিকিমিকিতে বরফে মোড়া দূরের পাহাড়ের মুকুট, আর পরনে সবুজ মখমলি ঝালরের ঘাগরা। রানী সাজে সেজেছে সে। জানতে মন চাইলো এ কি তার নিত্যকার সাজ নাকি আজ আমার প্রিয়র মন ভোলাতে সে মত্ত! তবে উত্তরটা আমার জানা আছে, আমি যে তার নিত্য ঘড়ায় তোলা জল আর তুমি তো সুদূরের পিয়াসী। কোথাও যাওয়ার দরকার নেই, হোটেলের স্বচ্ছ কাচের জানলা দিয়ে দুচোখ ভ'রে দেখে নিলাম তাকে, এ সুখ আর বেশিক্ষণের নয়। পড়ন্ত বিকেলের আলোয় বমডিলার অপরূপ স...

অরুণাচল

Image
  তাওয়াং দিরাং থেকে প্রাতঃরাশ সেরে গতকালের মতো একইভাবে পথচলা শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। আগেই বলেছি, আজকের গন্তব্য তাওয়াং, ১৪০ কিলোমিটারের পাহাড়ি রাস্তা। পথে পড়েছিল সেলাপাস, একমাত্র পথ যেটা অরুণাচলের তাওয়াং ডিস্ট্রিক্টকে ভারতের সঙ্গে যুক্ত রেখেছে। মাঝেমধ্যেই গাড়ি থামিয়ে পথের দুপাশের নৈসর্গিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করছি বটে আমরা, তবে মন ক্যামেরার সঙ্গে হাত ক্যামেরার এঁটে ওঠার সাধ্য কি! সৌন্দর্যে আপ্লুত আমরা অবশেষে পৌঁছলাম সেলাপাস।  সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৭০০ ফিট উপরে, সেলাপাস তাওয়াংগের প্রবেশদ্বার এখান থেকে তাওয়াং এর দূরত্ব ৬৭ কিলোমিটার। অক্টোবর থেকে মে মাসে এখানে বরফ পড়ে কিন্তু আজ ২৬শে মে, দূরের পাহাড়গুলো ছাড়া বরফ দেখা গেল না। তবে ঠান্ডার তীব্রতা গরম জামাকাপড়ের পরত ভেদ করে সোজা যেন হাড়ে গিয়ে বিঁদছিল। তিব্বতি বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ এক পবিত্র স্থান। তাঁরা বিশ্বাস করেন আশেপাশে ১০১ টির মত পবিত্র জলাশয় এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারি মাঝে অন্যতম সেরা এই সেলা লেক। বছরের অনেকটা সময় এই লেকের জল বরফ জমা থাকে, তবে আজ সে তরল। এর সৌন্দর্যও বড় কম নয়। ...

অরুণাচল

Image
  ভালুক পং থেকে দিরাং এর পথে ভালুক পং-এর সকাল  সচরাচর আমরা যেমন করে থাকি, কোন রিসোর্টে পৌঁছানোর আগে তাকে ফোন করে পৌঁছানোর মোটামুটি একটা সময় বলে দেওয়া, এবং কি জাতীয় খাবার আমরা পেতে পারি বা কি জাতীয় খাবার আমরা খাব তার একটা প্রাথমিক আদান-প্রদান হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি হোটেল কর্তৃপক্ষই এ দায়ভার গ্রহণ করে। তেমনটাই করেছিলাম আমরা প্রশান্তি কটেজ পৌঁছানোর আগে কিন্তু পুরো অরুণাচল প্রদেশ ঘুরে এইটা বুঝেছিলাম  এইসব সুবিধাজনক বিধি ব্যবস্থা এখানে নিতান্তই একটা ফর্মালিটি বই কিছু নয়। আমরা গায়ে পড়ে খাবারের মেনু বলে দিয়েছিলাম ঠিকই, আর পৌঁছতেও বেশ বেলা হয়ে গিয়েছিল। সেই দুপুর আড়াইটেতে পৌঁছে গরমের মধ্যে ডাইনিং হলে অপেক্ষা করতে হলো অনেকটা সময়। ওরা অবশ্য অনেক বার বলেছিল ঘরে চলে যাওয়ার জন্য কিন্তু আমরা কেউই তাতে রাজি হয়নি, ওই ভর দুপুরের  ঠাঠা রোদে হেঁটে যাওয়া আর আসা, আমাদের শরীর আর তখন ওই ধকল নেওয়ার জন্য প্রস্তুত ছিল না।  তাই এখানে বসে বসেই অপেক্ষা করলাম। প্রায় ৪০ মিনিট বাদে খাওয়ার ডাক আসলো, বেশ ভিড়। আমাদের মত অনেক পার্টি এসে পৌঁছেছে, তাদের লোকসংখ্যাও অ...

অরুণাচল

Image
          বন্ধু বিনে প্রাণ বাঁচে না এবছর (২০২৪) মার্চ মাসেই কথা হয়েছিল আমরা অরুণাচল প্রদেশ যাবো। কথা পাড়তেই রেনু ফোনের ও প্রান্ত থেকে সম্ভবত লাফিয়ে উঠেছিল, বলেছিল তারাও যাবে। এ তো দেখি মেঘ না চাইতেই জল। রেনু ও তার স্বামী আনন্দ তিওয়ারি। এক সময় আমাদের কলিগ ছিল রেনু, জামশেদপুরে আমাদের প্রথম পরিচয়। আজ ওরা আমাদের পারিবারিক বন্ধু শুধু না ওরা আমাদের প্রাণের অনেকটা কাছের, অনেকটা মনেরই মতো। অরুণাচলে ওদের সঙ্গ পাব জেনে যাওয়ার আনন্দটা লাফিয়ে লাফিয়ে তিনগুণ চারগুণ পাঁচগুণ - বহুগুণ  বেড়ে গিয়েছিল। আজ শুধু আমি আর রেনু না, আমরা চারজনেই - একে অন্যের সাথে প্রগাঢ় বন্ধুত্ব। ওদেরও দুই মেয়ে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা চারটি প্রাণ, তাদের বন্ধুত্বও অমলিন। ইচ্ছা আমাদের বহুদিনের অরুণাচলে যাওয়ার। আমরা কর্মসূত্রে একসময়ে ভূটানে ছিলাম, আমাদের প্রথম একান্তের সংসার। তখনো আমাদের জীবনে  তিন্নী আসেনি, তিতলিকে তিন মাসের নিয়ে প্রথম আমরা ভুটানে পাড়ি দি।  ইস্ট ভুটানের প্রবেশদ্বার ছিল আসামের গৌহাটি হয়ে মেলা-বাজার, সেখান থেকে শন্দ্রুপঝংকার। পূর্ব ভূটানের তাং...

চলুন যাই ঘুরে আসি

Image
ইউরোপের পাতা থেকে  (দ্বাদশ পর্ব)   বেলা শেষে রোমে আমাদের হাতের সময় শেষ হতে চলেছে। সোনালী দিনগুলো যেন বড় তাড়াতাড়ি ফুরিয়ে এল, হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন - ইউরোপে মেয়ের সঙ্গে।  আজ শুক্রবার, ওবেলায় আমাদের রোমে যাওয়ার ফ্লাইট। সকাল থেকেই সাজো সাজো রব কেননা এবারে বরাবরের মতো বিদায় নেব মার্সেই থেকে, তাই এবার পাত্তাড়ি গোটানোর পালা। সমস্ত কিছু মাথা ঠান্ডা করে গুছিয়ে নিয়ে তৈরি হয়ে নিলাম সকাল সকালই। এবারের ফ্লাইটের টিকিটও আমাদের সেই ইউরোপীয় বাজেট এয়ার লাইন্সে।  একটু টেনশনেই আছি আমরা, গতবারের যা অভিজ্ঞতা! যদিও এবার আমরা প্রায়োরিটি চেকিং করাবো। এয়ারপোর্ট পৌঁছালাম সময়ের অনেকটা আগেই, আর কোন অঘটন যাতে না ঘটে। এয়ারপোর্টে  কিন্তু ঘটনাচক্রে বা কায়দা কানুনে পারদর্শী হয়ে ওঠার সুবাদে সমস্ত কাজ বেশ নির্বিঘ্নে সম্পন্ন হল। ফ্লাইটের অভিজ্ঞতাও মন্দ না। নির্দিষ্ট সময়ে উড়ানের যথাস্থানে গদিয়ান হওয়া গেল। মার্সেই থেকে রোম পৌঁছতে সময় লাগে মোটামুটি দেড় ঘন্টা মতো। শেষবারের মতো মার্সেই এর একরাশ নীল জলরাশিকে বিদায় জানিয়ে উড়ে গেলাম আকাশে। সেখানে ভাসতে ভাসতেই কোথা ...