চলুন যাই ঘুরে আসি
ইউরোপের পাতা থেকে (ষষ্ঠ পর্ব) মার্সেই মার্সেই শহরটি দক্ষিণ ফ্রান্সের একটি বন্দর শহর। ইতিহাস বলে খ্রীষ্টপূর্ব প্রায় ৬০০ বছর আগে থেকেই বিভিন্ন বাণিজ্যিক পণ্য আমদানি এবং রপ্তানির চলন ছিল এই শহরে। বর্তমানে এটি ফ্রান্সের সবথেকে বড় বন্দর, এবং ফ্রান্সের দ্বিতীয় জনবহুল শহর। ভূমধ্যসাগরের গাল্ফ অফ লিও তীরে অবস্থিত এই শহরেই রোন নদী মিশেছে সাগরের জলে। এখানে জেনে রাখা ভালো মারসেই হল ফ্রান্সের বহু পুরনো শহর গুলির মধ্যে অন্যতম এমন কি ইউরোপেরও। মারসেই ইউরোপের সপ্তম বৃহত্তম বন্দর শহর তবে প্যারিসের তুলনায় মারসেইয়ে খরচ তুলনামূলকভাবে কম এবং অধিবাসীরা অনেকটাই ঢিলে ঢালা, বোহেমিয়ান ধরনের। একটা পরম নিশ্চিন্তের ঘুম ভাঙলো, কিন্তু সেই কাক ডাকা ভোরে। আজকে যেহেতু সোমবার সমরজিতের অফিসের ফোন ভাঙিয়ে দিয়েছে ঘুম। নিয়ম মত প্রাতঃকালীন কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। শিখে নিলাম ইলেকট্রিক হব ব্যবহারের পদ্ধতি, হাত পাকালাম চা বানিয়ে। ইতিমধ্যেই বিভিন্ন প্রয়োজনীয় গ্রসারি, সবজি-পাতি, ফল ইত্যাদি অনলাইনে অর্ডার করা হয়ে গেছে, ডেলিভারিও পেয়ে গেছি। চা আর ক্রোসা দিয়ে শুরু হল আমাদের প্রাাতঃরাশ। তিন্নী ব্রেক...