অরুণাচল
ভালুক পং থেকে দিরাং এর পথে
সচরাচর আমরা যেমন করে থাকি, কোন রিসোর্টে পৌঁছানোর আগে তাকে ফোন করে পৌঁছানোর মোটামুটি একটা সময় বলে দেওয়া, এবং কি জাতীয় খাবার আমরা পেতে পারি বা কি জাতীয় খাবার আমরা খাব তার একটা প্রাথমিক আদান-প্রদান হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি হোটেল কর্তৃপক্ষই এ দায়ভার গ্রহণ করে। তেমনটাই করেছিলাম আমরা প্রশান্তি কটেজ পৌঁছানোর আগে কিন্তু পুরো অরুণাচল প্রদেশ ঘুরে এইটা বুঝেছিলাম এইসব সুবিধাজনক বিধি ব্যবস্থা এখানে নিতান্তই একটা ফর্মালিটি বই কিছু নয়। আমরা গায়ে পড়ে খাবারের মেনু বলে দিয়েছিলাম ঠিকই, আর পৌঁছতেও বেশ বেলা হয়ে গিয়েছিল। সেই দুপুর আড়াইটেতে পৌঁছে গরমের মধ্যে ডাইনিং হলে অপেক্ষা করতে হলো অনেকটা সময়। ওরা অবশ্য অনেক বার বলেছিল ঘরে চলে যাওয়ার জন্য কিন্তু আমরা কেউই তাতে রাজি হয়নি, ওই ভর দুপুরের ঠাঠা রোদে হেঁটে যাওয়া আর আসা, আমাদের শরীর আর তখন ওই ধকল নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। তাই এখানে বসে বসেই অপেক্ষা করলাম। প্রায় ৪০ মিনিট বাদে খাওয়ার ডাক আসলো, বেশ ভিড়। আমাদের মত অনেক পার্টি এসে পৌঁছেছে, তাদের লোকসংখ্যাও অনেক, আমরা তো মোটে চারজন। সাধারণ বাঙালি/অসমীয়া থালি, স্বাদ মন্দ না। যাইহোক খেয়েদেয়ে আমরা চলে গেলাম আমাদের নিজস্ব কটেজে। অপূর্ব সুন্দর কটেজ গুলো। দুপুর রোদে কষ্ট হলেও, কটেজ গুলো দেখে মন ভরে গেল। ব্রিটিশ বাংলোর মত অনেকটা। এইগুলি প্রিমিয়াম কটেজ। প্রতিটি কটেজে বিশাল শোওয়ার ঘর তার সঙ্গে লাগোয়া স্নান ঘর, সেটিও বিশাল বড়, প্রায় একটা ঘরের সমান। প্রতিটি শোয়ার ঘরের সঙ্গে লাগোয়া আরেকটি বসার ঘর, দামী ঝকঝকে আসবাবে সজ্জিত ঘরগুলো। সামনের খোলা বারান্দায়ও বসার ব্যবস্থা আছে।![]() |
| Prashanti Cottage, Bhalukpang |
এইরকমই দুটো পাশাপাশি কটেজ - রেনুদের আর আমাদের। আহা গরমটা যদি একটু কম হতো! এবছর বৃষ্টি না হওয়ায় এইরকম উত্তপ্ত আবহাওয়া, না হলে ভালুকপঙে এত গরম থাকে না। শোওয়ার ঘরের দুটনের এসি, উঁচু সিলিং কিন্তু তারই সাথে ভোল্টেজের নিরন্তর ওঠ-বোস, পরিস্থিতিকে আর যাই করুক ঠাণ্ডা করতে পারিনি সে দুপুরে। অত সুন্দর লিভিং রুম, বাদ সেধেছিল সেদিনের দম বন্ধ করা গরম। আমরা কাহিল, ইচ্ছা থাকলেও আর রোদ্দুর থাকাকালীন ঘর থেকে বেরোনোর সাহস কেউই দেখাইনি। সমরজিৎ দু- একবার চেষ্টা করেছিল বটে কিন্তু শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়েছিল ও'ও। রোদ পড়তে সমরজিৎ আর তিওয়ারিজি বেরিয়েছিল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে আর আমরা দুজনে হেঁটে হেঁটে দেখছিলাম রিসর্ট চত্বর। পাশ দিয়েই বয়ে গেছে জিও ভরেলি নদী। নানা রকম ফুলের গন্ধে মাতোয়ারা বেশ বড়ো বাগানটিকে তিন চার বার পাক দিলাম, কিন্তু স্বস্তি হচ্ছে না কিছুতেই। বড্ড গরম! অবশেষে ডাইনিং হলে গেলাম ডিনার করতে, যত তাড়াতাড়ি ওপাট চুকিয়ে দেয়া যায় আর কি!
গতকাল বুদ্ধ পূর্ণিমা গেছে তাই ঝকঝকে রুপোর থালার মত চাঁদ মুখের সামনে, এমন করে কতদিন খোলা আকাশে চাঁদ দেখিনি। কত রাত অব্দি বসে ছিলাম আমরা চারজন সেদিন খোলা বারান্দাটায়। কত কথা, কত ছবি, কত গল্প, - কথা যেন শেষই হয় না। অত্ত বড় চাঁদটা ধীরে ধীরে ছোট হতে হতে গাছের ফাঁক দিয়ে অনেকটা দূরে চলে গেল। কাল সকালে আবার দেখা হবে বলে শুভরাত্রি জানিয়ে আমরাও যে যার ঘরে চলে গেলাম।
রাত্রে ঘুমটা অবশ্য ভালোই হয়েছিল, গরমের দাপট নেই বললেই চলে আর এসির লাফালাফিও অনেকটা কম।
অরুণাচল প্রদেশ পূর্ব ভারতের পূর্বতম দেশ। সূর্যোদয়ের প্রথম রশ্মি অরুণাচলের মাটি ছুঁয়ে ছড়িয়ে পড়ে সারাদেশে। ভালুকপঙ্গে সকাল হলো ঠিক সাড়ে চারটে, বাইরে তাকালে ভ্রম হয় বুঝিবা ছটা বেজে গেছে। চোখে আলো পড়লে আমরা আর বিছানায় শুয়ে থাকতে পারিনা। অগত্যা....... ক্যামেরা ঘাড়ে করে সমরজিৎ আর তিওয়ারিজী বেরিয়ে গেল মর্নিং ওয়াকে। বড় সুন্দর সকালটা। চারিদিকে গলানো সোনার আভা যেন ঠিকরে পড়ছে। পাখিদের কিচির মিচির কলতানে মুখরিত আকাশ বাতাস। তারই সঙ্গে সাজুজ্য রেখে কল কল ছন্দে বয়ে চলেছে জিও ভরেলি নদী।
অরুণাচল প্রদেশ পূর্ব ভারতের পূর্বতম দেশ। সূর্যোদয়ের প্রথম রশ্মি অরুণাচলের মাটি ছুঁয়ে ছড়িয়ে পড়ে সারাদেশে। ভালুকপঙ্গে সকাল হলো ঠিক সাড়ে চারটে, বাইরে তাকালে ভ্রম হয় বুঝিবা ছটা বেজে গেছে। চোখে আলো পড়লে আমরা আর বিছানায় শুয়ে থাকতে পারিনা। অগত্যা....... ক্যামেরা ঘাড়ে করে সমরজিৎ আর তিওয়ারিজী বেরিয়ে গেল মর্নিং ওয়াকে। বড় সুন্দর সকালটা। চারিদিকে গলানো সোনার আভা যেন ঠিকরে পড়ছে। পাখিদের কিচির মিচির কলতানে মুখরিত আকাশ বাতাস। তারই সঙ্গে সাজুজ্য রেখে কল কল ছন্দে বয়ে চলেছে জিও ভরেলি নদী।
ভালুকপং থেকেই অরুণাচলের সীমানা শুরু। ছোট্ট একটি শহরতলী এই ভালুকপং, হিমালয়ের দক্ষিণ পাদদেশে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ২১৩ মিটার। আমরা এসেছি আসামের গুহাটি থেকে, অরুণাচল রাজধানী তেজপুর থেকে এর দূরত্ব ৫২ কিলোমিটার তাই অনেক ভ্রমণকারী তেজপুর বিমানবন্দর থেকে সরাসরি এখানে চলে আসেন, কিন্তু বিমান পরিষেবার সংখ্যা গুহাটির তুলনায় নিতান্তই কম। শহরটিকে পেঁচিয়ে বয়ে চলেছে জিও ভারেলী নদী যার পোশাকি নাম কামেং নদী। ইনার লাইন চেকপোস্ট এই ভালুকপং এই অবস্থিত।
আমি আর রেনু প্রশান্তি কটেজের প্রশস্ত চত্বরেই প্রাতঃভ্রমণ সারছিলাম কিন্তু ছটা না বাজতে বাজতেই মাথার ওপর সূর্যদেব যেন আগুনের গোলা হানতে লাগল, বাইরে থাকা দায়। ইতিমধ্যে সমরজিৎরাও ফিরে এসেছে। তাই চা খেতে ঢুকলাম আমাদের কটেজে, এসে লিভিং রুমে বসে চা খাওয়ার চেষ্টা করলাম কিন্তু গরমের চোটে বিফল মনোরথে ঘরের মধ্যে এসে এসি চালিয়ে চা খেতে হল তার সঙ্গে চলল এক রাউন্ড আড্ডা। এরপর তৈরি হবার পালা, চলে গেলাম যে যার ঘরে, বেরিয়ে পড়বো আমরা প্রাতঃরাশ সেরে দিরাং এর উদ্দেশ্যে।
স্নান সেরে আমরা চলে গেলাম ডাইনিং রুমে, ঘড়িতে তখন মোটে সকাল সাড়ে আটটা কিন্তু মাথার ওপর সূর্যদেব মধ্যাহ্ন ঘোষণা করেছে যেন! এখানে সময়ের হিসেবটা বড় গোল মেলে, মাঝে মাঝেই ধন্দ লেগে যাচ্ছে। ব্রেকফাস্ট বুফে হলেও মেনু বেশ সাদামাটা। আজকেও লম্বা সফর, প্রায় ছয় সাত ঘন্টা সময় লাগবে দিরাং পৌঁছুতে।
আজ আবার গাড়ি বদল, এ কথা অবশ্য আমাদের অজানা নয়, তবে চালক সমেত এই গাড়িই থাকবে আমাদের সফর শেষ পর্যন্ত। রিসর্ট চত্বরে গাড়ি অপেক্ষা করছিল মালপত্র সমেত। সমরজিৎ এবং তিবারিজী আমাদের খাবার সময়টাতেই এই কাজটা সেরে রেখেছে।
শুরু হল আমাদের দিরাং যাত্রা। অরুণাচল প্রদেশে প্রবেশ করতে পর্যটকদের দরকার হয় ইনার লাইন পারমিট, এসব অবশ্য আগে থেকেই আমাদের ট্যুর অপারেটর অনলাইনে ব্যবস্থা করে দিয়েছে। তবে এর জন্য কিছু জরুরী নথিপত্র জেরক্স করার জন্য গাড়ি দাঁড়ালো হোটেল রিসর্টের উল্টো দিকের দোকানে।
এর অনতি দূরেই টিপি, আমাদের প্রথম গন্তব্য সেখানে - ৫ কিলোমিটারের পথ। টিপির অর্কিড রিসার্চ সেন্টার, এশিয়ার বৃহত্তম অর্কিডেরিয়াম, পর্যটকদের মূল আকর্ষণ কেন্দ্র। প্রায় ১০ হেক্টর জমির ওপর তৈরি হয়েছে এই অর্কিড এম্পোরিয়াম। বিভিন্ন প্রজাতির অর্কিডের সমাহার এখানে। এখানে আছে অর্কিডেরিয়াম, টিস্যু কালচার ল্যাব, মিউজিয়াম, হারবেরিয়াম গার্ডেন, আর এদেরি অফিস, সঙ্গে সুবেনীর দোকান। অর্কিড গ্লাস হাউস টি দেখার মত, চতুর্দিকে প্রায় হাজার প্রজাতির ঝুলন্ত অর্কিডের সংগ্রহশালা আর মধ্যিখানে এক জলাশয় আর তারই মাঝে সুদৃশ্য ফোয়ারা। আমাদের চারজোড়া বিস্মিত চোখ ঘুরে ঘুরে অর্কিডের রকম ফের দেখছি, দূর থেকে ভেসে আসছে জলের কলতান। পায়ে পায়ে এগিয়ে চললাম, অর্কিড গার্ডেনের এক প্রান্তে এসে পৌঁছালাম, দু পা এগোলেই একটি গেট লাগানো বেড়াজাল, গেটের ওপারে নীচের দিকে তাকিয়ে দেখি সেই জিও ভরেলি নদী। মাথার উপর গনগনে সূর্যের তেজকে উপেক্ষা করে নদীটি যেন একরাশ ঠান্ডা হাওয়া আর পাখির কলতানে ভরিয়ে দিয়েছে চারিদিক। আমাদের মত অনেকেই ভিড় জমিয়েছে এখানে। নদীর কুলু কুলু শব্দ আর ঠান্ডা বাতাসে প্রাণ চাইলো এখানেই সময় কাটাই কিছুক্ষণ, তবে সে আর কতক্ষণ! যেতে যে হবে অনেকটা পথ! বলা হলো না, সুবেনীর দোকানটায় আমরা ঢুঁ মেরেছিলাম, বাঁশের একটি সুন্দর পাত্রকে সঙ্গী করে নিয়েছিলাম বাড়িতে সাজিয়ে রাখবো বলে। ফিরে এলাম গাড়িতে। তারপরে একটানা পথ চলা।
সমুদ্রপৃষ্ঠ থেকে দিরাংএর উচ্চতা ৪৯০০ ফিট। সারাটা পথে সঙ্গ দিয়েছে সেই জিও ভরেলি নদী। টিপি ছাড়তেই ধীরে ধীরে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে গাড়ি ধেয়ে চলল। চলেছি তো চলেইছি। দুপাশের নৈসর্গিক সৌন্দর্যকে বারবার পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি শিবালিক হিমালয়ের পাহাড়ি পথ কেটে। শিবালিক হিমালয়ের অন্তর্গত এই অঞ্চলের দৃশ্য গাড়োয়াল বা কুময়ুন হিমালয়ের থেকে অনেকটাই আলাদা। ১৫০ কিলোমিটার পাহাড়ি পথ একটানা চলা সে তো এক অসম্ভব ব্যাপার! পথের মাঝে ঝরে পড়া নাম না জানা অনামি ঝরনা, সবুজ গাছের সারি, মাঝে মাঝেই থমকে দিচ্ছিল আমাদের , তাই গাড়ি থামিয়ে প্রকৃতির মদিরাও যেমন পান করেছি তেমনি উপরি পাওনা হিসাবে ছবি তোলা আর নিরন্তর পথ চলার ধকলে আড়ষ্ট হয়ে যাওয়া মাংসপেশীর জট ছাড়াতে পিছপা হয়নি।
![]() |
| On the way to Dirang |
মাঝপথে মধ্যাহ্নভোজনও সেরেছিলাম ম্যাগিসুপ আর তিব্বতি ভাতের থালি সহযোগে। প্রায় চারটে নাগাদ আমরা পৌঁছলাম আমাদের আজকের রিসোর্ট দিরাং বায়োটিক কটেজে। দিরাং মনেস্ট্রি যাওয়ার আগেই ডান হাতে গাড়ি ঢুকে গেল আঁকাবাঁকা মেঠো পথ ধরে, গাড়ি চলল আরো প্রায় ১০-১৫ মিনিট, তারপরেই জিওভরেলি নদী, আর তার ওপর পায়ে হাঁটা ঝুলন্ত ব্রিজ, সেটা পেরিয়ে আমাদের আজকের আবাসস্থল। দিরাং বায়োটিক কটেজ রিসোর্ট টি পুরোটাই মহিলা পরিচালিত। খবর পেতেই ওখানকার মহিলা কর্মচারীরা এসে গাড়ি থেকে আমাদের মালপত্র অনায়াসে নিয়ে গেলেন রিসর্টে। একটু অবাকই হলাম মহিলাদের এই কর্ম তৎপরতা দেখে, তবে পাহাড়ি মহিলাদের কর্ম কুশলতা নিয়ে আমাদের মনে কোন সন্দেহ নেই। এখানেও ছোট ছোট কটেজ, সামনে মাথা ঢাকা খোলা বারান্দা। এই রিসর্টটিও বেশ সাজানো গোছানো পাশ দিয়ে বয়ে চলেছে সেই জিওভরেলি নদী - পরিষ্কার দেখা যাচ্ছে খোলা আকাশের নীচে বসে।
এই রিসর্টটি আকারে প্রশান্তি কটেজের থেকে অনেকটাই ছোট। চতুর্দিকে কিউই, আপেল আর কমলালেবু গাছের সারি। প্রকৃতি যেন তার রূপের ডালি দুহাত উপুড় করে ঢেলে দিয়েছে এখানেই। একটু ফ্রেশ হয়ে আমরা চারজনে বসলাম কটেজ গুলোর সামনে, খোলা আকাশের নীচে। এলো গরম গরম ধোঁয়া ওঠা চা আর পাকোড়া, সঙ্গে চলল আমাদের গল্প, আড্ডা, হাঁসাহাঁসি, ছবি তোলা। সাড়ে সাতটা আটটা অব্দি বসেছিলাম, মাঝে মাঝেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। সেটাকে উপেক্ষা করেই আমরা বসে ছিলাম রাতের খাবারের অপেক্ষায়। ছোট্ট রিসর্ট তাই খাবারের আয়োজনও সীমিত। বোর্ডার আমরা ছাড়া আর এক পরিবার। আগে থেকেই খাবারের মেনু ওনারা জেনে নিয়েছিলেন আমাদের থেকে। নৈশভোজের পরেও অনেক রাত অব্দি চলেছিল আমাদের আড্ডা। আজ শনিবার তাই মেয়েরাও যোগ দিয়েছিল সে আড্ডায়। রাত বাড়তে শীতের অনুভূতিও গাঢ় হল। ভালো লাগলেও ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। এসি ফ্যান কিছুই ছিল না কিন্তু গায়ে কম্বল দিতে হয়েছিল বই কি!
ঘুম ভাঙলো সেই কাক ভোরেই, আবারো সাক্ষী হলাম এক অপার গভীর মাধুরী মাখানো নিস্তব্ধ সকালের। নদীর কলতান আর পাখির কলকাকলি মাঝে মাঝেই ভেঙে দিচ্ছে সেই নীরবতা। ঈশ্বর যে কতরূপে ধরা দেন প্রকৃতির মাঝে তা যেন এই সকালটার প্রতিটি মুহূর্ত বলে গেল নিরুচ্চারে।
এরপর জাগতিক কর্মের সেই একই নির্ঘণ্ট। ব্যতিক্রমী শুধু তিতলির ফোন আর আমাদের চায়ের আড্ডায় তার অংশগ্রহণ। আবার শুরু হলো আমাদের পথচলা। গরম জামা গুলো শুধু সুটকেস থেকে বেরিয়ে হাতে চলে এসেছে কারণ আমাদের আজকের গন্তব্য তাওয়াং, পথে পড়বে সেলাপাস।
ঘুম ভাঙলো সেই কাক ভোরেই, আবারো সাক্ষী হলাম এক অপার গভীর মাধুরী মাখানো নিস্তব্ধ সকালের। নদীর কলতান আর পাখির কলকাকলি মাঝে মাঝেই ভেঙে দিচ্ছে সেই নীরবতা। ঈশ্বর যে কতরূপে ধরা দেন প্রকৃতির মাঝে তা যেন এই সকালটার প্রতিটি মুহূর্ত বলে গেল নিরুচ্চারে।
এরপর জাগতিক কর্মের সেই একই নির্ঘণ্ট। ব্যতিক্রমী শুধু তিতলির ফোন আর আমাদের চায়ের আড্ডায় তার অংশগ্রহণ। আবার শুরু হলো আমাদের পথচলা। গরম জামা গুলো শুধু সুটকেস থেকে বেরিয়ে হাতে চলে এসেছে কারণ আমাদের আজকের গন্তব্য তাওয়াং, পথে পড়বে সেলাপাস।
![]() |
| Tipi Orchid Garden |



















Comments
Post a Comment