চলুন যাই ঘুরে আসি
ইউরোপের পাতা থেকে
( নবম পর্ব)
ফ্লোরেন্স
কাক ভোরে পৌঁছে গেলাম আমরা ফ্লোরেন্স, এমনটাই কথা ছিল। আকাশ তখনো পরিষ্কার হয়নি, পরিষ্কার হওয়ার কথাও নয়, ভোর তখন সবে ছটা। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝরে পড়ছে ঝুরো বরফ। বাস থেকে নেমেই মালপত্র সংগ্রহ করে বসে পড়লাম একটা জায়গা দেখে। এতক্ষণ গরম বাসে বসে থেকে, এখন পেটের মধ্যেটাও যেন কেঁপে উঠছে। ফ্লোরেন্স বাসস্টপ থেকে আমাদের হোটেল 'মিআ কারা এন্ড স্পা' অনেকটা দূরে আর তাছাড়া অজানা শহরে উবার সার্ভিসের সুবিধে নেওয়া ছাড়া আর তো কোনো গতি নেই। একটু ভোর হওয়ার অপেক্ষা করছিলাম। সাত পাঁচ না খবর নিয়ে ক্যাব বুক করতে গিয়েই গোল বাধলো। ইটালিতে উবার সার্ভিস চলে না একমাত্র রোম ছাড়া। এ কথা আমরা জানতাম না তাই প্রথমটা একটু কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম, এখন উপায়? আর যাই হোক সারারাত বাস জার্নির পর মাথার উপর বৃষ্টি নিয়ে আর বসে থাকা চলে না, কিছু একটা করতেই হবে।অতঃ কিম্! শুরু হল তদন্ত। আমি মালপত্র সমেত বসেই রইলাম। সমরজিৎ গেল খোঁজ নিতে, প্রায় মিনিট চল্লিশ বাদে ফিরে এসে জানালো ট্রেনে ক'রে পৌঁছতে হবে গন্তব্যে আর পাশেই স্টেশন। টিকিট কাটাও হয়ে গেছে। এখানকার 'পাশে' শব্দটা ভীষণ হেঁয়ালিময় 'পাশে' বলে অবলীলাক্রমে এরা ৪ কিলোমিটার হাঁটিয়ে নেবে। তবে এইবারের 'পাশে'টা সমরজিতের মুখনিঃসৃত বলে কিছুটা আশ্বস্ত হয়ে ওর পেছন পেছন চললাম মালপত্র সাথে নিয়ে। না বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই লাগোয়া ট্রেন স্টেশন, অনেকটা আমাদের বাস স্টপেজের মত। ট্রেন লাইন আমাদের কলকাতার ট্রাম লাইনের মতো। এই প্রথম লোকাল ট্রেনে চড়বো আমরা ইউরোপে এসে। টিকিট, আর কোন্ দিকে যেতে হবে, - এই তথ্য ছাড়া আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। এখানে ইংরেজি বলা বা বোঝা লোকের সংখ্যাও কম। যথা সময়ে স্টেশনে ট্রেন এলো, রূপে ট্রামের বড় দাদা বলা যেতে পারে তবে গতিবেগ আমার চড়া ভারতীয় মেট্রোরেলের চেয়েও বেশি। ট্রেনে উঠেই বসার জায়গা পেয়ে গেলাম তবে অফিস যাত্রীদের ভিড় আছে। এক কোণে আমাদের সুটকেস গুলো রেখে দিয়ে সবার দেখাদেখি টিকিটটাকে কামরার মধ্যে টিকিট কাউন্টার মেশিনে গিয়ে পাঞ্চ করলাম। সহযাত্রীদের সহযোগিতায় পেয়ে গেলাম আমাদের গন্তব্য স্টেশনের নাম। আমাদের নামতে হবে 'সানটা মারিয়া নোবেলা' ট্রেন স্টেশনে। এখানকার স্টেশনের নাম গুলো ভারী সুন্দর, কেমন যেন ছন্দ মেলানো মনে হয়। হুহু করে ট্রেন দৌড়োচ্ছে, বাইরে অঝোরে ঝরে পড়ছে পেঁজা বরফের তুলো। মিনিট কুড়ি বাদেই শহরতলীর থেকে শহরে ঢুকে পড়লো ট্রেন। আর কিছুক্ষণ পরই আমাদের নামার পালা। ট্রেনের দেওয়ালে আটকানো স্টেশনের নাম আর বাইরের স্টেশনের নাম মিলিয়ে যাচ্ছি ক্রমাগত। ৩৫ মিনিট বাদে পৌঁছে গেলাম 'সান্তা মারিয়া নোয়ালা' স্টেশনে। ট্রেন যাত্রা সুখকর হলো বটে কিন্তু ট্রেন থেকে নেমে যাব কোন দিকে বুঝতে পারছি না। Google বলছে কাছেই, হাঁটলাম কিছুক্ষণ কিন্তু সরে গেলাম দূরে। নাঃ এইভাবে দুজনে মিলে উদ্দেশ্যহীন ভাবে ঘুরলে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। তাই কিছু দূরের একটা বাসটার্মিনাসে গিয়ে বসলাম আমি। সমরজিৎ গেল হোটেলের খোঁজ করতে। কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সি নিয়ে ফিরে এলো। কাছেই হোটেল, কিন্তু আমরা আসলে উল্টো দিকে হাঁটা দিয়েছিলাম। যাইহোক হোটেলে চেক ইন করেই গিয়েছিল। রুমে ঢুকে লাগেজ রেখে চলে এলাম নীচে ব্রেকফাস্ট সারতে। সারারাতের ক্লান্তি, একটু খেয়ে দেয়ে ঘুমোনোর দরকার। অঢেল খাবারে সাজানো ডাইনিং হল। ব্রেকফাস্ট টাইম প্রায় শেষ হতে চলেছে। আমাদের পছন্দসই খাবার খেয়ে চলে এলাম ঘরে। দুপুর বারোটা পর্যন্ত এই ঘরটি থাকবে আমাদের দখলে। আসলে এখানকার হোটেলের চেকি ইন টাইম দুপুর ১২টা আর চেক আউট সকাল দশটা। আমরা পৌঁছে গেছি সাতসকালে, আগে থেকে অনুরোধ করে রাখায় এনারা তিন বেডের একটি ঘর দু'ঘণ্টার জন্য বরাদ্দ করেছেন আমাদের জন্য। বলা বাহুল্য তার জন্য অতিরিক্ত পয়সাটা আমাদের বিলের সাথেই অ্যাডজাস্ট করা হয়েছিল। স্নান সেরে আমরা শুয়ে পড়লাম। অগাধ ক্লান্তি চোখে।
বেশ ভালো একটা ঘুম দেওয়ার ফলে শরীরটা অনেকটাই ঠিক লাগছে এখন। ঘুম ভাঙলো হোটেল কর্তৃপক্ষের ডাকে, আমাদের নির্ধারিত রুম রেডি হয়ে গেছে। এই একই তলার কোণের দিকে একটি ঘরে। এই ঘরটি ছোট হলেও অনেক বেশি কোজি। আরো কিছুক্ষণ বিছানায় গা এলিয়ে শুয়ে রইলাম। তবে বেশিক্ষণ না, রেডি হতে হবে। ফ্লোরেন্স শহরটাকে এক্সপ্লোর করব আমরা যতক্ষণ সূর্যের আলো আছে। ঘড়িতে সময় দেখালো দুটো বাজে আর ইন্টারনেট দেখালো পাঁচটা পর্যন্ত এখানে হপ অন হপ অফ চলে। বাস ছাড়বে সেই যেখানে আমি সকালবেলা বসে ছিলাম সেইখান থেকেই। অনলাইনে টিকিট কাটা হলো, ৭২ ঘন্টার মেয়াদ এই টিকিটের। প্যারিসের অভিজ্ঞতাই আবারো কাজে লাগাবো। একাধিক ট্রিপ নিয়ে ঘুরে দেখব শহরটাকে। আবহাওয়ার মেজাজ সকালের থেকে একেবারেই আলাদা, রোদ ঝলমলে, শুকনো খটখটে, বিকেল হতে এখনো অনেক দেরি। তাই পায়ে হেঁটে পৌঁছে গেলাম স্টপেজে, সান্তা মারিয়া নোবেলা বাস স্ট্যান্ড। সদ্য বেরিয়ে গেল আগের ট্রিপ, অতএব হাতে এখনো ঝাড়া একটি ঘন্টা সময়। পাশেই একটা ক্যাফে। বাইরে বসার ব্যবস্থা থাকলেও ঝড়ের মতো প্রবল ঠান্ডা হাওয়া বাধ্য করল আমাদের ভেতরে গিয়ে বসতে। গরম ক্যাপিচ্যুনো উইথ এক্সট্রা হুইপ্ট ক্রিম, বেকারির তরুণীর হাতযশের প্রশংসা না করলে অন্যায় হবে। সঙ্গে নিয়েছিলাম একটা বার্গার সেটিও বেশ সুস্বাদু।
ফ্লোরেন্স মধ্য ইতালির টাচকানি অঞ্চলের এক শহর। মধ্যযুগীয় ইউরোপিয়ান সভ্যতার বৈশিষ্ট্য সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রেনেসাঁসের জন্ম এখানেই। ইতালিয়ান শিল্প, সভ্যতা, ব্যবসা, অর্থনীতি, এমনকি রাজনৈতিক কেন্দ্রস্থল এই ফ্লোরেন্স। কত বড় বড় মানুষের জন্মস্থান এই ফ্লোরেন্স - গ্যালিলিও, মিকেল অ্যাঞ্জেলো, ডোনেটাস, রাফেল, আরো কত নামজাদা মানুষের অবদান শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, মধ্যযুগীয় সেইসব ইতিহাস। শহরটির বুক চিরে বয়ে চলেছে অর্ন্যো নদী। কখনো চলছি রোদ ঝলমল নদীর মোহনা ধরে, কখনোবা ধোঁয়াশা পাহাড়ের ধারে গিয়ে বাস নিশানা করছে গ্যালিলিও বাড়ির দিকে। কুয়াশা ঘেরা পাহাড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে দৃষ্টি। দুবার এক ঘন্টার সফর শেষে চললাম আমরা শপিং করতে। রাস্তার ধারে ধারে পসরা সাজিয়ে বসে আছেন, লক্ষ্য করলাম বেশিরভাগই এসেছেন বাংলাদেশ এবং আফ্রিকা থেকে, এখন অবশ্য তাঁরা পাকাপাকিভাবে ইতালিয়ান। টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করে অন্ধকার নামতে না নামতেই ফিরে চললাম হোটেলের দিকে। আমাদের হোটেলের উল্টোদিকেই অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তারই একটিতে গিয়ে বসলাম। ভেতো বাঙালি আমি, মনটা হঠাতই ভাতের জন্য কেমন যেন করে উঠলো। সেটি আসলে ছিল একটি থাই রেস্টুরেন্ট ভাতের সাবস্টিটিউট হিসেবে খেলাম। ভালোই লেগেছিল মনটাও খুশ্ হয়ে গেল। হোটেলে ফিরে এলাম রাত তখন প্রায় নটা। কিছুক্ষণ মেয়েদের সঙ্গে সারাদিনের দিনলিপি চর্চা করে, সময় হলো ঘুমিয়ে পড়ার, কাল আমাদের লম্বা সফর ফ্লোরেন্স ভ্রমণ।
আমাদের খাওয়া শেষ হতে না হতেই বাস এসে গেল, তিনটের বাসে চললাম - বুঝলাম দুটো ট্রিপ হবে। সান্তা মারিয়া ছেড়ে বাস যাবে লিবার্টা, ডোনাটেলো, বেক্কারিয়া, সান্টাক্রোজ, টিয়েত্র বর্ডি, বিয়ালা মিকেলেঞ্জেলো, পিয়েজেল মিকেলেঞ্জেলো, গ্যালিলিও, বিলা কোড়া, পোর্টা রোমানা, পিয়াসা টাসো, পিয়াসা ইন্ডিপেনডেনজা। এই নামগুলি সবই আমার কাছে ছন্দময় হলেও বেশ খাটো মটো, (নামগুলি সঠিকভাবে লিখলাম কিনা তাও জানিনা)। জেনেছিলাম বাসের বহুভাষী অডিও গাইডের দৌলতে, প্রত্যেকটির ইতিহাস যথারীতি নিখুঁতভাবে বর্ণিত হয়েছে।
ফ্লোরেন্স মধ্য ইতালির টাচকানি অঞ্চলের এক শহর। মধ্যযুগীয় ইউরোপিয়ান সভ্যতার বৈশিষ্ট্য সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রেনেসাঁসের জন্ম এখানেই। ইতালিয়ান শিল্প, সভ্যতা, ব্যবসা, অর্থনীতি, এমনকি রাজনৈতিক কেন্দ্রস্থল এই ফ্লোরেন্স। কত বড় বড় মানুষের জন্মস্থান এই ফ্লোরেন্স - গ্যালিলিও, মিকেল অ্যাঞ্জেলো, ডোনেটাস, রাফেল, আরো কত নামজাদা মানুষের অবদান শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, মধ্যযুগীয় সেইসব ইতিহাস। শহরটির বুক চিরে বয়ে চলেছে অর্ন্যো নদী। কখনো চলছি রোদ ঝলমল নদীর মোহনা ধরে, কখনোবা ধোঁয়াশা পাহাড়ের ধারে গিয়ে বাস নিশানা করছে গ্যালিলিও বাড়ির দিকে। কুয়াশা ঘেরা পাহাড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে দৃষ্টি। দুবার এক ঘন্টার সফর শেষে চললাম আমরা শপিং করতে। রাস্তার ধারে ধারে পসরা সাজিয়ে বসে আছেন, লক্ষ্য করলাম বেশিরভাগই এসেছেন বাংলাদেশ এবং আফ্রিকা থেকে, এখন অবশ্য তাঁরা পাকাপাকিভাবে ইতালিয়ান। টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করে অন্ধকার নামতে না নামতেই ফিরে চললাম হোটেলের দিকে। আমাদের হোটেলের উল্টোদিকেই অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তারই একটিতে গিয়ে বসলাম। ভেতো বাঙালি আমি, মনটা হঠাতই ভাতের জন্য কেমন যেন করে উঠলো। সেটি আসলে ছিল একটি থাই রেস্টুরেন্ট ভাতের সাবস্টিটিউট হিসেবে খেলাম। ভালোই লেগেছিল মনটাও খুশ্ হয়ে গেল। হোটেলে ফিরে এলাম রাত তখন প্রায় নটা। কিছুক্ষণ মেয়েদের সঙ্গে সারাদিনের দিনলিপি চর্চা করে, সময় হলো ঘুমিয়ে পড়ার, কাল আমাদের লম্বা সফর ফ্লোরেন্স ভ্রমণ।
আজ ফ্লোরেন্সে আমাদের দ্বিতীয় দিন, ১২ ঘন্টার একটা সফর, আগে থেকেই প্ল্যান করা ছিল। দেখব সেই বিশ্ব বিখ্যাত পিষার হেলানো স্তম্ভ। সকাল ৭ঃ৪৫ এ পৌঁছতে হবে সান্টা মারিয়া নোবেলা ট্রেন স্টেশনে, ওখান থেকে পিজা ডেলা স্টেশন হাঁটা পথ। উড়ন্ত পতাকা দেখিয়ে গাইডই নিয়ে চলল। তারই পিছন পিছন দৌড়াচ্ছি আমি খোঁড়া পা নিয়ে। প্রায় 4-5 কিলোমিটার মত রাস্তা হাঁটার পর বাসের দেখা মিলল। ঠান্ডার মধ্যেও ঘামতে ঘামতে হাঁফাতে হাঁফাতে উঠে বসলাম বাসে। যথারীতি গাইডের নিখুঁত বর্ণনে পরিষ্কৃত হল আমাদের আজকের সফরের তালিকা।প্রথমেই যাব আমরা পিসার হেলানো স্তম্ভ দেখতে সেখান থেকে চিয়ানটি গ্রাম, সেখানেই হবে আমাদের একত্রিত দ্বৈপ্রাহরিক আহার তারপর সিয়েনা ও সফর শেষে স্যান গিমিআন্নো।
সারাটা দিন পায়ের উপর ভয়ানক ধখল গেছে, তাই হোটেলে ফেরার আগেই সেই কালকের জায়গাটিতেই ডিনার সেরেই ফিরলাম।
পরদিন মিষ্টি এক সকালে একইভাবে ঘুম ভাঙলো তবে আজই আমাদের এখানে শেষ সকাল, বিকেলে ভেনিস যাবার বাস হলেও এখানকার নিয়ম অনুযায়ী সকাল দশটায় হোটেল ছেড়ে দিতে হবে তবে আমাদের মালপত্র লকার রুমে রাখার ব্যবস্থা করা হয়েছে। রোজকার মতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীন ভাবে, হঠাৎ মনে পড়ল সঙ্গে রয়েছে ট্যুট বাসের টিকিট। তবে তাই হোক, আবার প্রদক্ষিণ করব শহরটাকে। তবে আকাশটা আজ বড় মেঘলা, তা সত্ত্বেও ওই বাসেই চড়ে বসলাম যতগুলো রাইড নেওয়া যায় আর কি! প্রাণ ভরে ছবি তুলব ওই একই রাস্তার, দুচোখ ভরে দেখব আবার শহরটাকে শেষবারের মতো। আজ আর একতলা নয়, চড়ে বসলাম মাথা ঢাকা বাসের দোতলায়, একদম সামনের সিট। জাঁকিয়ে বসে তিনবার চক্কর মেরে অজস্র ছবি তুললাম সেই আগের দিনের জায়গা গুলোর। প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল তাই কোথায় কোন অ্যাঙ্গেল থেকে ছবি নিতে হবে সে চেষ্টা করতে আজ আর বেশি বেগ পেতে হয়নি।
সফর শেষে এবার প্রস্তুতির পালা, সময় হয়ে এলো আমাদের ভ্রমণের পরবর্তী অধ্যায়ের। সমরজিত গেল মালপত্র আনতে হোটেলে। এখান থেকে ট্রেনে করে যেতে হবে ফ্লোরেন্স বাস স্ট্যান্ড তারপরে সেখান থেকে বাস আমাদের ভেনিসের জন্য। সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগবে ভেনিস পৌঁছাতে। আজ তিন্নীও আসছে ভেনিসে। ওর যাত্রা সকালেই শুরু হয়ে গেছে। আমরা একই সময় ভেনিস পৌঁছবো রাত দশটা নাগাদ। আমরা একে অপরকে ফোন করে জিজ্ঞাসাবাদ করছিলাম কে আগে আছে কখনো ও এগিয়ে তো কখনো আমরা। তবে রাস্তা মোড়া ছিল ভীষণ কুয়াশার চাদরে, পথঘাট কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা সঠিক সময় পৌঁছালেও তিন্নীর পৌঁছতে বেশ অনেকটা রাত হল।
বাসে বসতেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে বাস ছুটে চলল শহর ছাড়িয়ে; অন্য একটি শহরে পৌঁছে গেলাম আমরা অল্প সময়ের মধ্যেই পিশা বাসস্ট্যান্ডে। সেখান থেকে নেমে আরো প্রায় ৪-৫ কিলোমিটার হাঁটা পথ। স্থাপত্যের নাট্য মঞ্চে এ যেন ক্লাইম্যাক্স, ক্যাথিড্রাল স্কয়ার, পিসা ডুম আর মনুমেন্টাল সিমেটারি। স্তম্ভিত আমরা, স্থাপত্যের মুন্সিয়ানা বিহ্বল করেছে আমাদের। সাধে কি আর পিশার হেলানো স্তম্ভ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট!
ছোটবেলায় শুনতাম সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এই স্তম্ভ। দলছুট হলেও আমরা সারাটা পথ অপার আনন্দ উপভোগ করতে করতে ফিরেও এসেছিলাম প্রায় সবার আগেই। রাস্তার পাশে ছোট্ট একটা ক্যাফেতে কিছুক্ষণ বসে ফিরে এলাম বাসস্ট্যান্ডে। এই ক্যাফেতেই মুলাকাত হলো ডোরুর বন্ধু জ্যাকের সাথে, ডোরুর সাইজের প্রায় তিনগুণ হলেও ভারী ভাব হয়ে গিয়েছিল আমাদের সাথে। কিছুতেই পিছন ছাড়বে না। এদিকে আমাদের বাস অপেক্ষা করছিল, সেখানেই পৌঁছতে হবে আমাদের। ধীরে ধীরে ফিরে এলো সবাই, এবার যাওয়ার পালা গ্রামে। শহর ছেড়ে ঢুকে পড়লাম পাহাড়ি জনপদে। পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম প্রকৃতির কোল ঘেঁষে।
চিয়ানটি, টাসকানি অঞ্চলে অবস্থিত ছোট্ট সুন্দর একটি গ্রাম, একটি ফার্ম হাউস ঘিরে আছে ওয়াইনারি। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাইন ইয়ার্ড, অলিভ গ্রোভ তারই মাঝে ওয়াইন সেলার। সবই ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর মুগ্ধ হতে থাকলাম। প্রতি রন্ধ্রে রন্ধ্রে প্রকৃতির অপার ধনোভান্ডার যেন উপচে পড়ছে। ডাক পড়লো আমাদের দ্বৈ প্রাহরিক আহারের জন্য। সে এক এলাহি আয়োজন, আয়োজক সাধারণ এক গ্রাম্য স্বামী-স্ত্রী, সম্ভবত এই ওয়াইনাারির মালিক। আগে থেকেই ওনারা জেনে নিয়েছিলেন আমরা ভেজ খাব না ননভেজ। দু'রকম ব্যবস্থাই ছিল। লাঞ্চের মেনু ছিল কোল্ড কাট্স অফ মিট, বিভিন্ন ধরনের স্যালাড, পাস্তা আর নিজস্ব বেকারির তাজা বিভিন্ন রকমের ব্রেড, বলাই বাহুল্য তার সঙ্গে পরিবেশিত হল চার ধরনের ড্রিঙ্কস। হরেক রকমের স্থানীয় ওয়াইন, বিভিন্ন ফলের রসে আস্বাদিত বিশাল সম্ভার, অতিথিরা কিনেও নিয়ে যেতে পারেন। ইউরোপীয় সভ্যতায় 'থ্যাঙ্ক ইউ' শব্দটা ঠিক আমাদের ধন্যবাদ শব্দটার সমার্থক কিনা আমার জানা নেই, যদি তাই হয় তাহলে কিন্তু এই 'থ্যাংক ইউ' এনাদের অপার স্নেহ ও ভালবাসায় মোড়া আন্তরিক ব্যবহারের কাছে অত্যন্ত কেতাবী এবং অকিঙ্চিতকর। আমার মনে হয় ভদ্রতা আর আন্তরিকতার ভাষা বড়ো আলাদা, তা সে স্বদেশেই হোক বা বিদেশে। বিদায়বেলায় ঠিক বুকের মাঝখানটা কেমন যেন চিনচিন করে উঠল। আর হয়তো কোনদিনই এনাদের সঙ্গে আমাদের দেখা হবে না কিন্তু বুকের মাঝখানটিতে রয়ে যাবে এই সুখ স্মৃতি।
এবার আমাদের গন্তব্য সিয়েনা আর স্যান গিমি আন্নো। সিয়েনা হলো মধ্যযুগীয় এক শহর চি আন্টি হিলের পাদদেশে। গথিক গির্জা সটান যেন তাকিয়ে আছে চিয়ান্টি পর্বতের দিকে। এখানে একটা গাইডেড ওয়াকিং ট্যুরের ব্যবস্থা আছে, আমাদের সহযাত্রী বন্ধুরা অনেকেই তাতে সামিল হয়েছেন, তবে আমি নিশ্চিত আমার পদযুগল এই বাতুলতা কে আর প্রশ্রয় দেবে না, তাই রণে ভঙ্গ দিয়ে এমনি এদিক-ওদিক ঘুরে ফিরে বাসে এসে বসলাম, এক কাপ কফি নিয়ে পুরো সময়টা কাটিয়ে দিলাম। সিয়েনা দেখে বাস নেমে এলো অনেকটা। পৌঁছলাম এসে স্যান গিমি আন্নো। এটিও একটি মধ্যযুগীয় চৌদ্দটি টাওয়ারের প্রাসাদ, গোল গোল ইঁটের টুকরো দিয়ে গড়ে ওঠা সেই পুরনো দিনের রাস্তা আর চৌতারা। এখন এটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান।
সর্বসাকুল্যে 12 ঘণ্টার ট্যুর ছিল। সারাটা দিন আমাদের কেটেছে কখনো শহরের বুকে, কখনো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মাঝে, কখনো হারিয়ে গেছি আমরা মধ্যযুগীয় সভ্যতার বুকে, কখনো বা গ্রাম্য সরল নিমন্ত্রণ কর্তার আতিথেয়তায় প্রকৃতির কোলে - সবমিলিয়ে এক অসীম ভালোলাগা মনকে ছুঁয়ে গিয়েছিল। একই রাস্তায় ফিরে এসেছিলাম একই পথ ধরে, বাস থেকে নামলাম সেই একই জায়গায়। তবে এবার আর হেঁটে যাওয়ার ক্ষমতা নেই। কি করে ক্যাব বুক করব ভাবছি এমন সময় গাইড ভদ্রমহিলা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অযাচিতভাবে। তিনি আমাদের জন্য রেডিও ট্যাক্সি বুক করেন কেননা ও কাজ আমাদের মুঠোফোনের সাধ্যের বাইরে, সারাদিনের ক্লান্তি, তাও অপেক্ষা করলেন ট্যাক্সি না আসা পর্যন্ত, ট্যাক্সিতে চড়িয়ে ড্রাইভার ভদ্রমহিলাকে সব বুঝিয়ে আমাদের বিদায় জানালেন।
সর্বসাকুল্যে 12 ঘণ্টার ট্যুর ছিল। সারাটা দিন আমাদের কেটেছে কখনো শহরের বুকে, কখনো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মাঝে, কখনো হারিয়ে গেছি আমরা মধ্যযুগীয় সভ্যতার বুকে, কখনো বা গ্রাম্য সরল নিমন্ত্রণ কর্তার আতিথেয়তায় প্রকৃতির কোলে - সবমিলিয়ে এক অসীম ভালোলাগা মনকে ছুঁয়ে গিয়েছিল। একই রাস্তায় ফিরে এসেছিলাম একই পথ ধরে, বাস থেকে নামলাম সেই একই জায়গায়। তবে এবার আর হেঁটে যাওয়ার ক্ষমতা নেই। কি করে ক্যাব বুক করব ভাবছি এমন সময় গাইড ভদ্রমহিলা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অযাচিতভাবে। তিনি আমাদের জন্য রেডিও ট্যাক্সি বুক করেন কেননা ও কাজ আমাদের মুঠোফোনের সাধ্যের বাইরে, সারাদিনের ক্লান্তি, তাও অপেক্ষা করলেন ট্যাক্সি না আসা পর্যন্ত, ট্যাক্সিতে চড়িয়ে ড্রাইভার ভদ্রমহিলাকে সব বুঝিয়ে আমাদের বিদায় জানালেন।
সারাটা দিন পায়ের উপর ভয়ানক ধখল গেছে, তাই হোটেলে ফেরার আগেই সেই কালকের জায়গাটিতেই ডিনার সেরেই ফিরলাম।
পরদিন মিষ্টি এক সকালে একইভাবে ঘুম ভাঙলো তবে আজই আমাদের এখানে শেষ সকাল, বিকেলে ভেনিস যাবার বাস হলেও এখানকার নিয়ম অনুযায়ী সকাল দশটায় হোটেল ছেড়ে দিতে হবে তবে আমাদের মালপত্র লকার রুমে রাখার ব্যবস্থা করা হয়েছে। রোজকার মতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীন ভাবে, হঠাৎ মনে পড়ল সঙ্গে রয়েছে ট্যুট বাসের টিকিট। তবে তাই হোক, আবার প্রদক্ষিণ করব শহরটাকে। তবে আকাশটা আজ বড় মেঘলা, তা সত্ত্বেও ওই বাসেই চড়ে বসলাম যতগুলো রাইড নেওয়া যায় আর কি! প্রাণ ভরে ছবি তুলব ওই একই রাস্তার, দুচোখ ভরে দেখব আবার শহরটাকে শেষবারের মতো। আজ আর একতলা নয়, চড়ে বসলাম মাথা ঢাকা বাসের দোতলায়, একদম সামনের সিট। জাঁকিয়ে বসে তিনবার চক্কর মেরে অজস্র ছবি তুললাম সেই আগের দিনের জায়গা গুলোর। প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল তাই কোথায় কোন অ্যাঙ্গেল থেকে ছবি নিতে হবে সে চেষ্টা করতে আজ আর বেশি বেগ পেতে হয়নি।
সফর শেষে এবার প্রস্তুতির পালা, সময় হয়ে এলো আমাদের ভ্রমণের পরবর্তী অধ্যায়ের। সমরজিত গেল মালপত্র আনতে হোটেলে। এখান থেকে ট্রেনে করে যেতে হবে ফ্লোরেন্স বাস স্ট্যান্ড তারপরে সেখান থেকে বাস আমাদের ভেনিসের জন্য। সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগবে ভেনিস পৌঁছাতে। আজ তিন্নীও আসছে ভেনিসে। ওর যাত্রা সকালেই শুরু হয়ে গেছে। আমরা একই সময় ভেনিস পৌঁছবো রাত দশটা নাগাদ। আমরা একে অপরকে ফোন করে জিজ্ঞাসাবাদ করছিলাম কে আগে আছে কখনো ও এগিয়ে তো কখনো আমরা। তবে রাস্তা মোড়া ছিল ভীষণ কুয়াশার চাদরে, পথঘাট কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা সঠিক সময় পৌঁছালেও তিন্নীর পৌঁছতে বেশ অনেকটা রাত হল।
ভেনিসে বাস স্ট্যান্ড অর্থাৎ পন্টে ডেলা লিবার্টা স্থলভাগের ওপরে হলেও চতুর্দিকে তার জলরাশি। খোঁজ নিয়ে জানা গেল পিপল এন্ড মুভার নামে এক ছোট্ট তিন কামরার ট্রেন বা ট্রামজাতীয় যানবাহনে পৌঁছতে হবে আমাদের হোটেলের কাছে। সেদিনের শেষ পিপল এন্ড মুভার বেরিয়ে যাবে ১০ মিনিটের মধ্যে, তাই আর অপেক্ষা না করে আমরা উঠে বসলাম। তিন্নীকে হেঁটে পৌঁছতে হবে গন্তব্যে। আমাদের কাসা এন্ড্রু হোটেলের কাছে একটি পার্কে বসে অপেক্ষা করলাম, প্রায় আধ ঘন্টা পর মেয়ে এসে পৌঁছল।














Comments
Post a Comment